বিফ কিমা ব্রেড

নরম ও ফ্লাফি ব্রেডের ভেতরে মশলাদার বিফ কিমা, মাশরুম, চিজ ও সসের সুস্বাদু ফিলিং—সব মিলিয়ে এটি হতে পারে পরিবারের জন্য দারুণ একটি হোমমেড বেকড স্ন্যাকস।

ব্রেডের ডো তৈরি করে মাঝখানে ঠান্ডা বিফ স্টাফিং দিয়ে পাশের অংশ বেনীর মতো করে সাজিয়ে বেক করা হয়। ওভেনে বেক করার পাশাপাশি চুলায়ও এটি তৈরি করা যায়।

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের সঙ্গে গরম গরম পরিবেশনের জন্য এই ব্রেইডেড বিফ ব্রেডটি বেশ উপযোগী।

ব্রেড রেসিপি

Recipe by Huzaifa Iman
Servings

3

servings
Prep time

40

minutes
Cooking time

25

minutes

উপকরণ

  • ডো-এর উপকরণ
  • কুসুম গরম দুধ — ১৭৭ মি.লি.

  • চিনি — ১.৫ টেবিল চামচ

  • ইস্ট — ৩ চা চামচ

  • অলিভ অয়েল — ২ টেবিল চামচ

  • ডিম — ১টি

  • ময়দা বা আটা — ৩ কাপ / ৩৭৫ গ্রাম

  • লবণ — ১/২ চা চামচ

  • বিফ স্টাফিং
  • কর্নড বিফ বা বিফ কিমা — ৩০০ গ্রাম

  • মাশরুম — ৫টি, স্লাইস করা

  • অলিভ অয়েল — ৪ টেবিল চামচ

  • রসুন কুচি — ১ টেবিল চামচ

  • পেঁয়াজ কুচি — ১ কাপ

  • তেলছাড়া ভাজা জিরা গুঁড়ো — ১ টেবিল চামচ

  • কালো গোলমরিচ গুঁড়ো — ১ চা চামচ

  • আদা গুঁড়ো — ১ চা চামচ

  • লবণ — ১ চা চামচ

  • কাশ্মীরী লাল মরিচ গুঁড়ো — ২ চা চামচ

  • রেড চিলি ফ্লেকস — ২ চা চামচ

  • মিক্সড হার্বস — ১ চা চামচ

  • পেরি-পেরি সিজনিং — ১ চা চামচ (অপশনাল)

  • সয়াসস — ১ টেবিল চামচ

  • টমেটো সস — ২ টেবিল চামচ

  • লিক্যুইড দুধ — ১/৩ কাপ

  • রিকোটা চিজ — অল্প

  • ব্রাশ ও গার্নিশ
  • ডিমের কুসুম — ১টি

  • দুধ — ২ চা চামচ

  • সাদা তিল — পরিমাণমতো

বানানোর নির্দেশনা

  • °C তাপমাত্রায় ১৫ মিনিট প্রিহিট করুন। ব্রেড নিচের র‍্যাকে রেখে ২৫–৩০ মিনিট বেক করুন।

রেসিপি ভিডিও

নোটস

  • চুলায় বেক করার পদ্ধতি:
    মোটা তলার সসপ্যানে স্ট্যান্ড বসিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট প্রিহিট করুন। ব্রেড রেখে ঢাকনা দিন এবং ছিদ্র টিস্যু বা লবঙ্গ দিয়ে বন্ধ করুন। মাঝারি আঁচে ২২–২৫ মিনিট বেক করুন।
  • স্টাফিং:
    ব্রেডে দেওয়ার আগে বিফ স্টাফিং অবশ্যই ঠান্ডা করে নিন।